324250

করোনার মতো অসংখ্য ভাইরাস আছে, যেকোনো সময় হানা : চীনা বিজ্ঞানী

ডেস্ক রিপোর্ট।। বিশ্বজুড়েই ‘ব্যাট উইমেন’ নামে পরিচিত চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির উপপরিচালক শিন ঝেংগলি।

বাদুড়ের শরীরের করোনাভাইরাস নিয়ে গবেষণা করে তথ্য বের করাই তার কাজ। করোনার চলমান সং’ক’টে বিশ্বকে নতুন ভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়েছেন চীনা এই বিজ্ঞানী।

চীনের সরকারি টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে শিন ঝেংগলি বলেছেন, করোনা মা’র’ণ ভাইরাস আ’ক্রম’ণের ক্ষুদ্রতম এক অংশ মাত্র। মানব সভ্যতা বারবার এ ধরনের ভাইরাসের আ’ক্রমণে’র মুখে পড়তে পারে।

এই বিজ্ঞানী বলেন, ‘যেকোনো ভাইরাস নিয়ে গবেষণার ক্ষেত্রে সরকার ও প্রশাসনিক স্তরে স্বচ্ছতা অত্যন্ত জরুরি। এটি ছাড়া শেষ পর্যন্ত মানবকল্যাণে ভাইরাস নিরাময়ের কাজ করা অসম্ভব হয়ে পড়বে। তবে এটা দুঃখজ’নক যে, বিজ্ঞানকে রাজনীতিকরণ করা হচ্ছে।’

শিন ঝেংগলি আরও বলেন, ‘মানব সভ্যতাকে যদি পরের ধাপে ভাইরাসের আ’ক্রম’ণ থেকে রক্ষা করতে হয়, তাহলে ছোঁয়াচে রোগ নিয়ে আরও বৃহত্তর গবেষণার প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর শরীরে কী ভাইরাস রয়েছে, আর তা থেকে কী ক্ষ’তি হতে পারে, তা আমাদের আগে থেকে বুঝতে হলে আরও গবেষণা করতে হবে।’

চীনা এই বিজ্ঞানী বলেন, ‘কেবল গবেষণা করলেই মানুষকে বি’পদে’র কথা আগে থেকে জানিয়ে দেওয়া যাবে। অজান্তেই করোনাভাইরাসের মতো একাধিক মা’র’ণ ভাইরাস আ’ক্রম’ণ করে বসবে মানব শরীরে। গবেষণা না করলে মানব সভ্যতা নতুন কোনো ভাইরাসের দ্বারা আ’ক্রা’ন্ত হতে পারে।’

গত বছরের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো চীনের উহানে করোনাভাইরাসের উ’ৎপ’ত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৫৬ লাখের বেশি মানুষ আ’ক্রা’ন্ত হয়েছেন এবং মা’রা গেছেন ৩ লাখ ৪৮ হাজারের বেশি।

ad

পাঠকের মতামত