আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউজিল্যান্ডের মুসলমানসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনাভাইরাস সংকটের কারণে এবারের ঈদ অন্যবারের মতো না হওয়ায় আফসোস তার।
ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া ভিডিও বার্তায় জেসিন্ডা বলেন, “আসসালামু আলাইকুম, ঈদুল ফিতর উদযাপনে সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা।”
তিনি যোগ করেন, কিউই মুসলিমসহ সবার জন্য এটা একটা কঠিন সময়। সবার ঐক্যবদ্ধতা, অনুগ্রহ ও উদারতার সঙ্গে নিউজিল্যান্ড যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তাতে আমি মুগ্ধ।
করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের ঈদ অন্যবারের মতো না হওয়ায় আফসোস নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
‘সাধারণত ঈদে আপানার যেভাবে একত্রিত হয়ে আনন্দ করেন এবার হয়তো তা পারবেন না। কেননা কোভিড-১৯ এর কারণে আমরা সবাই একপ্রকার আবদ্ধ অবস্থায় আছি। বিশেষ এই উপলক্ষে সবাইকে শুভ কামনা। ঈদ মোবারক!’
গত বছরের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলা হয়।ওই ঘটনায় প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। মুসলমানের হতাহতের ঘটনার পর দারুণ কিছু উদ্যোগ নিয়ে মুসলিম বিশ্বে প্রিয় হয়ে ওঠেন আরডার্ন।






