দেশে একদিনে সর্বোচ্চ মৃ’ত্যু, শনাক্ত আরও ১৫৩২
নিউজ ডেস্ক।। ম’হামা’রি করোনাভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃ’ত্যু হয়েছে।
এতে করোনায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০ জনে। একই সময়ে করোনায় আ’ক্রা’ন্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আ’ক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৬১০ জন।
রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বরাবরের মতোই করোনাভাইরাস সং’ক্রমণের ঝুঁ’কি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আ’ক্রা’ন্তের সংখ্যা এখন ৫৪ লাখ ১৭ হাজারেরও বেশি। মা’রা গেছেন তিন লাখ ৪৪ মানুষ। তবে সাড়ে ২২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আ’ক্রা’ন্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃ”ত্যু’র মিছিলও।






