স্ত্রী হ’ত্যার অ’ভিযোগ ইউপি সদস্যের বি’রুদ্ধে, ম’রদেহ নিয়ে বি’ক্ষোভ
নিউজ ডেস্ক।। ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হ’ত্যা’র অ’ভিযো’গ উঠেছে। ওই ইউপি সদস্যের বি’চার দাবিতে ম’রদে’হ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বি’ক্ষো’ভ করেছে গৃহবধূর স্বজনরা।
শুক্রবার (২২ মে) বিকেলে বি’ক্ষোভ’কালে পুলিশ বি’চারে’র আশ্বাস দিলে ম’রদে’হ গৃহবধূর বাবার বাড়িতে দাফনের জন্য নিয়ে যান তারা।
পুলিশ ও গৃহবধূর স্বজনরা জানায়, রুনা লায়লা (২৬) নামের ওই নারী রাজাপুর উপজেলার শুক্তাগড় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে স্বামীর বাড়িতে রাজাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে নিজ শয়নকক্ষে ঝু’ল’ন্ত অবস্থায় তার ম’রদেহ উ’দ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ দুই সন্তানের মা এবং একই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর এলাকার মো. নুর হোসেন গাজীর মেয়ে। ইউপি সদস্য কুদ্দুস এবং শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার সম্পর্ক ভাল না থাকায় বাবার বাড়িতে গৃহবধূর যাতায়ত বন্ধ ছিলো।
ইউপি সদস্য কুদ্দুসের দাবী, স্ত্রী রুনা লায়লা তার কাছে বাবার বাড়ি যাওয়ার আবদার করে। এতে কুদ্দুস স্ত্রীকে ধমক দিয়ে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পরে ঘরে ফিরে শয়নকক্ষে স্ত্রীকে ওড়না গলায় জড়িয়ে আড়ার সাথে ঝু’লন্ত দেখতে পায়। পরে পুলিশ ম’রদেহ উদ্ধার করে ম’র্গে পাঠায়।
এদিকে শুক্রবার বিকেলে বি’ক্ষোভ’কালে রুনা লায়লার স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কুদ্দুস রুনা লায়লাকে শারীরিক ও মা’নসিক’ভাবে নি’র্যাত’ন করে আসছিলেন। বৃহস্পতিবারও তাকে পি’টি’য়ে হ’ত্যা করা হয়। পরে আ’ত্মহ’ত্যা বলে চালিয়ে দিতে ম’রদে’হ ঝুলিয়ে রাখা হয়। এদিকে ম’রদে’হ নিয়ে বি’ক্ষোভে’র খবর পেয়ে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে ম’রদে’হ নিয়ে স্বজনরা বাড়ি ফিরে যায়। উৎস: সময়টিভি।






