323731

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃ’ত্যু ২০

নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জন। আর মা’রা গেছে ২০ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এর আগে গতকাল শুক্রবার ১ হাজার ৬৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। মা’রা গেছে ২৪ জন। সুস্থ হয়েছে ৫৮৮ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মা’রা গেছে ২২ জন। সুস্থ হয়েছে ৩৯৫ জন।

এ ছাড়া বুধবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ১ হাজার ৬১৭ জন, মৃ’ত্যু হয় ১৭ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৫১ জন, মা’রা যায় ২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনায় আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্র’মণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েই চলেছে।

ad

পাঠকের মতামত