বাবার হ’ত্যাকারীদের ক্ষমা করে ছেলের টুইট
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির হ’ত্যাকারীদের ক্ষমা করে দিয়েছে তার পরিবার। ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে খু’ন হয়েছিলেন সাংবাদিক জামাল খাশোগি। আজ শুক্রবার খাশোগির ছেলে সালাহ খাশোগি এক টুইট বার্তায় হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার কথা জানান।
কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ওই টুইট বার্তায় সালাহ খাশোগি লেখেন, রমজানের বরকতময় মাসের এই রজনীতে ঈশ্বরের কথাটি আমরা স্মরণ করি, যদি কোনো ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সমন্বয়সাধন করে, তবে তার পুরষ্কার আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। তাই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রতিদান চেয়ে আমরা শহীদ জামাল খাশোগির পুত্ররা ঘোষণা করছি যে, যারা আমাদের পিতাকে হ’ত্যা করেছে, তাদের আমরা ক্ষমা করে দিয়েছি।
সৌদি আরবে ইসলামী আ’ইন অনুসারে, ভুক্তভোগীর পরিবার যদি অ’পরাধীকে ক্ষমা করে দেয় তবে শা’স্তি মউকুফ হতে পারে। তবে এই মা’মলা’র ক্ষেত্রে তা ঘটবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
এদিকে লন্ডন থেকে পরিচালিত সৌদি আরবের মানবাধিকার সংগঠন আলকাস্ত থেকে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে খাশোগিকে হ’ত্যা করেছে। তাই তার মামলাটি রাজনৈতিক। পরিবারের পক্ষ থেকে চুপ থাকাই শ্রেয়।
গত বছর ম’র্মান্তি’ক ও লো’মহ’র্ষক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব ১১ জন অজ্ঞাতনামা ব্যক্তির বি’রু’দ্ধে রু’দ্ধদ্বার বিচারকার্য পরিচালনা করে, যার মধ্যে পাঁচজনের ফাঁ’সির আদেশ দেওয়া হয়। তবে সৌদি আরবের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের বিশেষ দূত এবং সেই প্রক্রিয়াকে বর্জনের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে ব্যক্তিগত কাজের জন্য যান জামাল খাশোগি। পরে সেখানে তাকে হ’ত্যা করা হয়।




