323619

করোনায় অতিরিক্ত সচিবের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’ক্রমিত কোভিড-১৯ রোগে আ’ক্রান্ত হয়ে তথ্য কমিশনের অতিরিক্ত সচিব (অবসরোত্তর ছুটি ভোগরত) ও কৃষিবিদ তৌফিক আলম (৫৯) মা’রা গেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুবরণ করেন তিনি।

কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষিবিদ তৌফিক আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা’রা গেছেন।

এদিকে তার মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছে কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ। শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিক আলম অবসরোত্তর ছুটি ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র ছিলেন।

ad

পাঠকের মতামত