323427

করোনাভাইরাসে পীরের মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন। গতকাল বুধবার বিকেল ৫টার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

এর আগে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনিত হলে গতকাল মঙ্গলবার রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় উনার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে আমাদের জানানো হয়েছে।

মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন বেলাল বলেন, হৃদরোগ ও শরীরে সোডিয়াম কমে যাওয়ায় তার মৃ’ত্যু হয়েছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার বাদ জোহর বায়তুশ শরফ প্রাঙ্গণে হবে তার বাবার জানাজা, তারপর সেখানকার কবরস্থানে দাফন করা হবে।

বায়তুশ শরফের পীর হিসেবে চট্টগ্রামসহ সারাদেশে মাওলানা কুতুব উদ্দিনের অসংখ্য ভক্ত রয়েছে।

পুলিশ কর্মকর্তা ওয়ারিশ বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষকেও বলা হয়েছে, পীর সাহেবের দাফন যাতে করোনাভাইরাস আ’ক্রান্ত মৃত ব্যক্তির দাফনের প্রটোকল অনুযায়ী যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে করা হয়।

ad

পাঠকের মতামত