সুপার সাইক্লোন আম্ফান বঙ্গোপসাগরে ২৭তম ভয়ঙ্কর মৌসুমি ঘুর্ণিঝড়
নিউজ ডেস্ক।। বিশ্বের ইতিহাসে যতসব ভ’য়ঙ্কর ঘূর্ণিঝড় উপকূলে আ’ঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে। ‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড’ নামের একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচাইতে ভয়ঙ্কর মৌসুমি ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। এই তালিকার ২৬টি ঘূর্ণিঝড়ই বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় আম্ফান হবে এ ধরনের ২৭তম ঘূর্ণিঝড়। বিবিসি, বাংলাদেশ প্রতিদিন
আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভ’য়ঙ্কর হয়ে উঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে। মৌসুমি ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের পানিকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙার মধ্যে তরল যে আ’চরণ করে, এখানেও তাই ঘটে। সাগরের ফুঁ’সে ওঠা পানি চোঙা বরাবর ছুটতে থাকে।
আবহাওয়াবিদ এবং ওয়েদার আন্ডারগ্রাউন্ডের একজন লেখক বব হেনসন বলেন, ২০১৯ সালের মে মাসে ভারতের পূর্ব উপকূলে আ’ঘাত হেনেছিল সাইক্লোন ফনি। এরকম ভৌগোলিক বৈশিষ্ট্যের টেক্সটবুক উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর।
ভারতের আবহাওয়া দফতরের প্রধান ডি. মহাপাত্র বলেছেন, বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য। যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা। বলছেন এটি পরিস্থিতিকে আরও বি’পদজনক করে তোলে। বঙ্গোপসাগর খুবই উষ্ণ এক সাগর।
আবহাওয়াবিদ বব হেনসন জানান, পৃথিবীর নানা অঞ্চলে আরও অনেক উপসাগর আছে যেখানে উপকূল বরাবর এই ধরনের জলোচ্ছ্বাসের ঝুঁঁ’কি আছে। যেমন লুইজিয়ানার গালফ কোস্ট। কিন্তু বিশ্বের আর যে কোনো উপকূলের চাইতে বঙ্গোপসাগরের উত্তর উপকূল এই ধরনের সার্জ বা জলোচ্ছ্বাসের সবচাইতে বেশি ঝুঁ’কিতে আছে।






