323337

এইমাত্র উপকূলে আঘা’ত হেনেছে আ’ম্ফান, জানুন সর্বশেষ পরিস্থিতি

বাংলাদেশ উপকূলে আ’ঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আ’ম্পান। আজ বুধবার বিকেল ৪টার দিকে এটি প্রথম আ’ঘাত হানে। রাত ৮টার দিকে আ’ম্পান দ্বিতীয়বার আ’ঘাত হানতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ‘একটা ঘূর্ণিঝড় যখন সাগর থেকে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে, তখন কিছু সময় তাণ্ডব চালানোর পর সবকিছু নীরব হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর আবারও তাণ্ডব শুরু হয়ে যায়। মানুষ প্রথম ধাক্কার পর মনে করে ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে, সবাই বাইরে বের হয় এবং দ্বিতীয়বারের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই সবাই সাবধান থাকেন, প্রথম ধাক্কা এসেছে বিকেল ৪টায়, দ্বিতীয় ধাক্কা আসতে পারে রাত ৮টায়।’

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, আম্পান অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।

ad

পাঠকের মতামত