অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের কণ্ঠ নকল করে প্র’তারণা
নিউজ ডেস্ক।। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের কণ্ঠ নকল করে প্র’তার’ণার অ’ভিযো’গে দা’য়ের করা মা’মলা’য় দুই যুবককে গ্রে’প্তার করেছে পুলিশ।
গ্রে’প্তার আ’সামি’দের আজ মঙ্গলবার দুপুরে আ’দাল’তের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কা’রাগারে পাঠানো হছে। কা’রাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের শাহীন (২৫) ও পিরোজপুরের ইন্দুরকানী থানার উমেদপুর গ্রামের আরিফুল ইসলাম প্রিন্স (৩০)।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির সমন্বয়ক আতিকুর রহমান বাদী হয়ে নাফিসা কামালের পক্ষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ডিজিটাল নি’রাপ’ত্তা আ’ইনে মা’মলা’টি দা’য়ের করেন।
মা’মলা’র অ’ভিযো’গ সূত্রে জানা যায়, শাহীন ও প্রিন্স প্র’তারণা’র মাধ্যমে লোকজনের কাছ থেকে অর্থ হা’তিয়ে নেওয়ার উদ্দেশে নাফিসা কামালের নাম ও ব্যক্তিগত পরিচিতির তথ্য ব্যবহার করে Nafeesa kamal NK নামে একটি ভু’য়া ফেসবুক আইডি খোলেন। তারা ২০১৯ সালের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত ওই আইডি ব্যবহারের মাধ্যমে নাফিসা কামালের কণ্ঠ নকল করে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদানের কথা বলে নিজেদের বিকাশ নম্বরে টাকা সংগ্রহের প্র’তার’ণা করে আসছিলেন। এভাবে সেই ভুয়া আইডি থেকে চট্টগ্রামের হালিশহর এলাকার ওয়াবদা এইচ ব্লকের আর ভবনের বাসিন্দা মো. এমদাদ চৌধুরীর (৩২) ফেসবুক আইডির মেসেঞ্জারে ভয়েস কল দিয়ে দুস্থদের মাঝে খাদ্য সহায়তার কথা বলে প্র’তারণা’র মাধ্যমে তার কাছ থেকে আ’সা’মিরা নিজেদের বিকাশ নম্বরের মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন।
মা’ম’লার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার বিন আবেদ জানান, জিজ্ঞাসাবাদে গ্রে’প্তার শাহীন ও প্রিন্স অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কণ্ঠ নকল করে এবং তার নাম ব্যবহার করে ভু’য়া ফেসবুক আইডি খুলে প্রতারণার মাধ্যমে নানা জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে আ’ত্মসা’তের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে অ’জ্ঞাতনামা আরও দুই-তিনজনের বি’রুদ্ধে থানায় মা’মলা হয়েছে।




