‘আ’ম্পানের’ তা’ণ্ডবে পটুয়াখালী ও ভোলায় ৫ জনের মৃ’ত্যু
নিউজ ডেস্ক।। প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আ’ম্পান’ আছড়ে পড়েছে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। সুপার সাইক্লোন আম্পান কেড়ে নিয়েছে কমপক্ষে চারজনের প্রা’ণ। নি’হতদের মধ্যে পটুয়াখালীর দুজন ও ভোলার দুজন।
আম্পানের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অনেক ঘর-বাড়ি ও গাছপালা ভে’ঙে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
পটুয়াখালী : ঘূর্ণিঝড় আ’ম্পানের প্রভাবে পটুয়াখালীতে দুজনের মৃ’ত্যু হয়েছে। তাদের মধ্যে গলাচিপা উপজেলায় রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় শাহ আলম নামে সিপিপি’র এক কর্মীর মৃ’ত্যু হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝ’ড়ে গাছের ডাল ভে’ঙে পড়ে ছয় বছরের শিশু রাসেদ মা’রা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়ে মো. শাহ আলম মীর (৫৫) নামে একজন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মীর মৃ’ত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নে খেয়া পার হওয়ার সময় পানিতে পড়ে তিনি নি’খোঁজ হন। পরে সন্ধ্যায় তার লা’শ উদ্ধার করা হয়।
চরফ্যাশন (দক্ষিণ) : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মা’রা গেছেন। এ ছাড়া এক নারী গু’রুতর জ’খ’ম হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভে’ঙে মা’থায় পড়ে সিদ্দিক ফকির আ’হ’ত হন। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়। পথেই তার মৃ’ত্যু হয়।
অন্যদিকে একই সময় চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইয়ানুর বেগমের (৩০) গায়ে সুপারি গাছ ভে’ঙে মা’থায় আ’ঘাত লাগে। চিকিৎসকেরা জানিয়েছেন তার মাথায় প্রায় ২৫/২৬টি সেলাই লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলা : ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের তা’ণ্ডবে পড়ে রামদাসপুর চ্যানেল ৩০ যাত্রীসহ একটি ট্রলার ডুবে রফিকুল ইসলাম নামে একজন নি’হত হয়েছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ওই ব্যক্তিসহ ৩০ যাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে আসেন। তারা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ট্রলার যোগে মেঘনা নদী পাড়ি দিয়ে ভোলায় আসে। ওই ট্রলার রাজাপুর সুলতানীঘাটের কাছে এলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় স্রোতের টানে ভেসে যান রফিকুল ইসলাম। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিশা ফাঁ’ড়ির ইনচার্জ রতন কুমার শীল। তিনি জানান, ট্রলার ডুবে যাওয়ার স্পটটি ছিল মেহেন্দীগঞ্জ সীমানায়।
সাতক্ষীরা : আজ সন্ধ্যার পর সাতক্ষীরার সুন্দরবন এলাকায় তা’ণ্ডব শুরু হয়। ঝড়ের গতিবেগও বৃদ্ধি পেতে থাকে। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখার সময়ও প্র’চণ্ড বেগে ঝ’ড় বয়ে যাচ্ছে।
এদিকে সাইক্লোন আম্পানের আ’ঘাতে আশাশুনি উপজেলার গদাইপুর ও চাকলায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ভে’ঙে পড়েছে। অপরদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
এ ছাড়া সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় আম কুড়াতে গিয়ে ঝ’ড়ের কবলে পড়ে এক নারীর মৃ’ত্যু হয়েছে। আজ রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নি’হত ওই মধ্য বয়সী নারী শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঝ’ড়ের মধ্যে আম কু’ড়াতে গিয়ে গাছের ডাল ভে’ঙে পড়ে ওই নারীর মৃ’ত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।






