শিশুর কা’ন্নার আওয়াজ বন্ধ দোকানের ভেতরে, খুলে যা দেখা গেল
নিউজ ডেস্ক।। চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রশাসনের নি’ষেধা’জ্ঞা অমান্য করে লুকিয়ে দোকান খুলে ১০ হাজার টাকা জ’রিমা’না গুণতে হয়েছে এক ব্যবসায়ীকে।
দোকানটির শাটার বন্ধ থাকলেও ভেতরে থাকা এক শিশুর কা’ন্নার আওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমার হাতে ধরা পড়েন দোকান মালিক।
গতকাল সোমবার দুপুরে পটিয়া পৌর শহরের ছবুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পটিয়া পৌর শহরের ওই এলাকায় প্রশাসনের নি’ষেধা’জ্ঞা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকানপাট খুলেছেন বলে ইউএনও ফারহানা জাহানের কাছে খবর আসে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দোকানপাট বন্ধ দেখতে পান। তবে একটি দোকানের ভেতরে শিশুর কা’ন্নার আওয়াজ পেয়ে ইউএনও এগিয়ে যান। নিজেই শাটার টেনে তোলেন।
এ সময় তিনি দোকানের ভেতরে মায়ের কোলে এক শিশুসহ পাঁচ থেকে ছয়জন ক্রেতাকে দেখতে পান। প্রচণ্ড গরমের মধ্যে অন্ধকারে কোনোরকম স্বাস্থ্য বিধি না মেনেই ক্রেতাকে ভেতরে রেখে লোক দেখানো বন্ধ দোকানে বেঁচাকেনা করছিলেন দোকান মালিক। পরে স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিককে ১০ হাজার টাকা জ’রিমানা করা হয়।
এদিকে ইউএনও ফারহানা জাহান উপমা ওই নারীকে শিশু সন্তানসহ দোকানে আসার কারণ জানতে চাইলে তিনি জানান, মোবাইলের এয়ারফোন কিনতে এসেছেন তিনি। পরে স্বাস্থ্য বিধি না মেনে বিনা প্রয়োজনে বাইরে ঘুরে বেড়ানোর দায়ে ওই নারীকেও ৫০০ টাকা জ’রিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও ফারহানা বলেন, ‘শাটার বন্ধ করা দোকানটির ভেতরে বাচ্চাটি গরমে কান্না করছিল। তাদের একটু অসচেতনতার কারণে বাচ্চাটি স্বাস্থ্য ঝুঁ’কির মধ্যে পড়েছে।’




