২৪ঘন্টায় দেশে শ’নাক্ত-মৃ’ত্যু সব রেকর্ড ছাড়াল
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সং’ক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আ’ক্রান্ত রোগীর মৃ’ত্যুও সব রেকর্ড ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মা’রা গেছে ২১ জন। সুস্থ হয়েছে ২১২ জন।
আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৩৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৭৮৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃ’ত্যু দাঁড়ালো ৩৪৯ জন। মৃ’ত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ৪ জন নারী। নতুন করে সুস্থ হয়েছে ২১২ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ১৯ দশমিক ২১ এবং শনাক্ত বিবেচনায় মৃ’ত্যু’র হার ১ দশমিক ৪৬।’
এর আগে রোববার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জন, মৃ’ত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৯৩০ জন, মা’রা যায় ১৬ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রমণ ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েছে।






