322945

নোয়াখালিতে মেয়ে পালিয়ে বিয়ে করায় মাকে শা’স্তি

নিউজ ডেস্ক।।  নোয়াখালীতে মেয়ে পালিয়ে বিয়ে করে সংসার করার অপরাধে ও পূর্ব শক্রতার জের ধরে মাকে পি’টিয়ে আ’হত ও চুল কেটে শরীরে লবণ-মরিচ লাগিয়ে দেওয়ার ঘটনায় মো. আরিফ নামে এক যুবককে আ’টক করেছে পু’লিশ। রোববার সকালে আ’টকের পর বিকালে আ’দালতের মাধ্যমে তাকে জে’লহাজতে পাঠানো হয়।

জানা গেছে, সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের আবু জাফর মিয়ার ছেলে রিয়াদের সাথে একই গ্রামের বেলাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর পূর্বে তারা পালিয়ে বিয়ে করে অন্যত্র ঘর-সংসার করে আসছিল। এই ঘটনার জের ধরে রিয়াদের ছোট ভাই আরিফের নেতৃত্বে গত সোমবার ৫/৬ জন স’ন্ত্রাসী বেলালের স্ত্রী ফুলমতির উপর হা’মলা চালিয়ে বেদম পি’টিয়ে আ’হত করে এবং তার শরীরে লবণ-মরিচ লাগিয়ে মাথার চুলও কেটে দেয় স’ন্ত্রাসী’রা। এ ঘটনায় সুধারাম থানায় মা’মলা হয়েছে।

ভিকটিমের ছেলে রুবেল জানায় নি’র্যাত’নের ঘটনায় মা’ম’লা করায় স’ন্ত্রাসী’রা তার পরিবারকে প্রা’ণনাশে’র হু’ম’কি দিচ্ছে বলে অ’ভি’যোগ করেন। অন্য আ’সামী’রা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু জানান, এটা একটা জ’ঘন্য ঘটনা, এর বি’চার হওয়া দরকার।

সুধারাম থানার এসআই আবদুর শুক্কুর এ ঘটনায় আরিফ নামে একজনকে গ্রে’প্তা’রের সত্যতা স্বীকার করেন। নয়াদিগন্ত।

ad

পাঠকের মতামত