323003

থামানো হল মানুষের ঢল, নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক।। নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে সব ধরণের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ফেরি বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম।

সোমবার(১৮ মে) বিকাল ৩টা থেকে ফেরি বন্ধের নির্দেশনা আসলে সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, মন্ত্রণালয় ও প্রশাসন থেকে ফেরি বন্ধের ঘোষণা আসে। সকাল থেকে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েই চলছিল। সংক্রমণ ঝুকি এড়াতে এই ঘোষণা আসে বলে জানান তিনি।

শিমুলিয়া ঘাটের মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবীর জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছিল।

কিন্তু এরপরও লুকিয়ে আসছিল। ভোর সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ঘাটের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত আসে ফেরি বন্ধের। ঘাট এলাকায় বর্তমানে একশোর মতো গাড়ি আছে। সর্বশেষ ১২টি ফেরি চলাচল করছিল। এখন যেসব গাড়ি আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। উৎস: বিডি২৪লাইভ।

ad

পাঠকের মতামত