ইতালির নারী এমপির দাবি বিল গেটসকে গ্রে’ফতারের
আন্তর্জাতিক ডেস্ক।। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং মার্কিন ধনকুবের বিল গেটসকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইতালির একজন নারী আ’ইনপ্রণেতা। গেটসকে ‘ভ্যাকসিন অপরাধী’ বলার পাশাপাশি ‘মা’নবতাবি’রোধী’ অ’পরাধীও বলেছেন তিনি।
গত কয়েক দিন ধরে বিল গেটসকে কিছু দেশ থেকে বি’স্ময়করভাবে ‘ভ্যাকসিন-বি’রোধী’ বলার চেষ্টা করা হচ্ছে।
সারা কুনিয়াল নামের ওই ইতালিয়ান এমপি সম্প্রতি তাদের সংসদেও এমন দাবি তোলেন। কভিড-১৯ প্রতিরোধের ওপর তাকে বক্তব্য দিতে বলা হলে তিনি সবাইকে অবাক করে বিল গেটসকে আ’ক্রমণ করেন।
কুনিয়ালের দাবি, বিল গেটস মহামারির দিকে নজর না দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্পেইন করেছেন। কৃষিকাজে মন দিয়েছেন।
গেটসের কর্মকাণ্ডকে কুনিয়াল বৈশ্বিক রাজনীতি নি’য়ন্ত্রণের সঙ্গেও তুলনা করেন।
এদিকে আসল বিষয়টি হলো বিল গেটস গত কয়েক মাস ধরে ভ্যাকিসনের পেছনে যেমন ব্যয় করছেন, তেমনি আগেও করেছেন। বাংলাদেশ-ভারতের মতো অঞ্চলে তার ফাউন্ডেশন থেকে প্রচুর কাজ রয়েছে।
করোনা ম’হামারি আ’কারে ছড়িয়ে পড়ার পর ঘোষণা দিয়েছেন ভ্যাকসিন সরবরাহ করতে কয়েক কোটি ডলার দান করবেন তিনি। এত কিছুর পরেও ইতালির ওই নারী সাংসদের দাবি, গেটসের কর্মকাণ্ড মানবতাবিরোধী। সব কিছুর মূল উদ্দেশ্য বিশ্বকে নিয়ন্ত্রণ।






