323009

মায়ের অ’পমানের প্রতিশোধ নিতে ২ বছর পর খু’ন!

নিউজ ডেস্ক।। দুই বছর আগে মাকে করা অপমানের প্র’তিশোধ নিতে প্রতিবেশী নজরুল ইসলামকে খু’ন করেছেন বশির (৪০) নামে এক ব্যক্তি। আজ সোমবার সকালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এই চা’ঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুলিশের হাতে গ্রে’প্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুলকে খু’নের কারণ হিসেবে তার মাকে অ’পমান ও মা’রধরের প্র’তিশোধের কথা জানিয়েছেন বশির।

নি’হতের স্বজনরা জানান, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে নজরুল ইসলাম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় পাশের বাড়ির বশির নি’হতের বাড়িতে গিয়ে চাচা চাচা বলে ডাকতে থাকলে তিনি দরজা খুলে বের হন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বশির তার কোমর থেকে ছু’রি বের করে নজরুলকে এলোপাতাড়ি ছু’রিকাঘাত করতে থাকেন। চিৎকার শুনে পাশের ঘর থেকে নজরুলের ছোট ভাই রফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে মা’রাত্মক আ’হত করেন বশির। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বশিরকে আ’টক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বশিরকে ধরে থানায় নিয়ে যায়।

এদিকে আ’হতদের উ’দ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃ’ত ঘোষণা করেন। আর রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আ’শঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আটক বশির খু’নের কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি আনুযায়ী, গত দুই বছর আগে নজরুল ইসলামের কাছে আমড়া চেয়েছিল বশির। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝ’গড়া হয়। পরে বিষয়টি নিয়ে গ্রামে সালিস বসে। ওই সালিসে নজরুল ইসলামের স্ত্রী বশিরের মাকে অ’পমান করাসহ মা’রধর করে। তখন থেকেই সে এর প্র’তিশোধ নেওয়ার পরিকল্পনা করে।’

ওসি আরও বলেন, ‘এ ব্যাপারে থানায় মা’মলা হয়েছে। অধিকতর ত’দন্তের মাধ্যমে হ’ত্যার আসল রহস্য উদঘাটিত হবে।’

ad

পাঠকের মতামত