করোনার নতুন মৃ’ত্যুপুরী ব্রাজিল
ডেস্ক রিপোর্ট।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করে বলেছিল, করোনাভাইরাসের পরবর্তী ‘হটস্পট’ ব্রাজিল। সেই সতর্কতা এখন সত্যি হতে চলেছে। গেল এক সপ্তাহে দেশটিতে হুহু করে বেড়েছে সং’ক্রমণ ও প্রা’ণহানি।
করোনা রোগীর সংখ্যায় ইতোমধ্যে ফ্রান্স ও ইতালিকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। মা’রা গেছেন ১৫ হাজারের বেশি মানুষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আ’শঙ্কা করছেন, নতুন মৃ’ত্যুপুরী হয়ে উঠছে ল্যাটিন আমেরিকার এই দেশটি। এদিকে কেরালা ও আসামসহ ভারতের কয়েকটি রাজ্যে নতুন করে সং’ক্রমণ দেখা দিয়েছে।
জার্মানি, ব্রিটেন ও পোল্যান্ডে লকডাউনবিরোধী বি’ক্ষোভ হয়েছে। এ সময় পুলিশ শতাধিক বি’ক্ষোভকারীকে আ’টক করে। প্রায় দু’মাস পর মৃ’ত্যু একশ’র নিচে নামল স্পেনে। করোনায় প্রথম মৃ’ত্যু দেখল নেপাল। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৫০ হাজার ১১৪ জন। মা’রা গেছেন ৩ লাখ ১৩ হাজার ৭৯৭ জন। অবস্থা আশ’ঙ্কাজনক ৪৪ হাজার ৭৯২ জনের। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩০ হাজার ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫৯৯ জন, মা’রা গেছে ৪ হাজার ৩৬০, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫ হাজার ৭২। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১৮ জন প্রা’ণ হারিয়েছেন।
এ নিয়ে দেশটিতে করোনায় মৃ’তের সংখ্যা ৯০ হাজার ১৩৪ জন। দেশটিতে মোট আ’ক্রান্ত ১৫ লাখ ৯ হাজার ৩৪১ জন।
স্পেনে মোট আ’ক্রান্ত ২ লাখ ৭৭ হাজার ৭১৯ জন, মা’রা গেছেন ২৭ হাজার ৬৫০ জন। যুক্তরাজ্যে মোট আ’ক্রান্ত ২ লাখ ৪০ হাজার ১৬১ জন, মা’রা গেছেন ৩৪ হাজার ৪৬৬ জন। ইতালিতে মোট আ’ক্রান্ত ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন, মা’রা গেছেন ৩১ হাজার ৭৬৩ জন। ফ্রান্সে আ’ক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৩৫৮ জন, মৃ’ত্যু হয়েছে ২৭ হাজার ৬২৫ জনের।
এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯১৯ জন এবং মা’রা গেছেন ৮১৬ জন। এর ফলে দেশটিতে মোট আ’ক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২ জন, মোট মৃ’ত্যু ১৫ হাজার ৬৩৩ জন।
আ’ক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া ও যুক্তরাজ্যের পরই এখন ব্রাজিলের অবস্থান। কিন্তু আ’ক্রান্ত শনাক্তে ওই চারটি দেশ যে পরিমাণ পরীক্ষা করেছে ব্রাজিলের পরীক্ষা তার চেয়ে ঢের কম।
যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ, স্পেনে ৩০ লাখ, রাশিয়ায় ৬৬ লাখ এবং যুক্তরাজ্যে ২৪ লাখ। এর বিপরীতে ব্রাজিলে পরীক্ষা হয়েছে মাত্র ৭ লাখ।
আ’ক্রান্তের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হয়ে ওঠা ও পরীক্ষায় অন্য দেশ থেকে পিছিয়ে থাকার কারণে দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ওপর চাপ বাড়ছে, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উপেক্ষা করে প্রমাণিত নয় এমন ওষুধের ব্যাপক ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে বি’রোধে তার নতুন নিয়োগকৃত স্বাস্থ্যমন্ত্রীও শুক্রবার পদত্যাগ করেছেন। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার কৌশল নিয়ে বিরোধের কারণে পূর্ববর্তী স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন তিনি।
করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর সামাজিক দূরত্ববিধি, আইসোলেশন ও কোয়ারেন্টিনের পদক্ষেপ নিয়ে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ করে দেয় ব্রাজিলের বেশ কয়েকটি রাজ্য সরকার। কিন্তু বোলসোনারো এর তীব্র সমালোচনা করেন।
রাজ্যগুলোর এসব পদক্ষেপের কারণে অর্থনৈতিক ক্ষ’তি অসহনীয় হয়ে উঠছে যুক্তি দেখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেন তিনি।
ভারতে কয়েকটি রাজ্যে ফের সং’ক্রমণ : কেরালা, হিমাচল প্রদেশ, আসাম এবং গোয়ার মতো রাজ্যে নতুন সং’ক্রমণ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে এই রাজ্যগুলোয় ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। এক মাসের ওপর কেনো নতুন সং’ক্রমণ ঘটেনি গোয়ায়। মার্চের শেষদিকে যে সাতজন সং’ক্রমিত হন, তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে গত দু’দিনে আটজন নতুন করে সং’ক্রমিতের খবর পাওয়া গেছে।
একইভাবে হিমাচল প্রদেশেও চলতি মাসের শুরুর দিকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪১ জন করোনা রোগী; কিন্তু গত সপ্তাহখানেকের মধ্যে ৩৪ জন নতুন করে আ’ক্রান্ত হয়েছেন। আসামে গত এক সপ্তাহে ৪০টি নতুন কেস নথিভুক্ত হয়েছে। এভাবে সব কটি রাজ্যে বাড়ছে সং’ক্রমণ।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন, মৃ’ত্যু হয়েছে ১১৮ জনের। এ নিয়ে মোট আ’ক্রান্ত ৯১ হাজার ৪৪৯ জন এবং মৃ’ত্যু ২ হাজার ৮৯৬ জন।
তিন দেশে লকডাউনবিরোধী বি’ক্ষোভ, আ’টক শতাধিক : রোববার লন্ডনের হাইড পার্ক, সাউদাম্পটন, কারডিফ, গ্রাসগো ও নটিংহামে লকডাউনবিরোধী বি’ক্ষোভ হয়েছে।
এ সময় পুলিশবিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ভাই পিয়ারস করবিনসহ ১৯ জনকে গ্রে’ফতার করা হয়। জার্মানির কয়েকটি শহরেও লকডাউনবিরোধী বি’ক্ষোভ হয়েছে। এ সময় শতাধিক বি’ক্ষোভকারীকে আ’টক করা হয়।
পোল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আ’টকও করা হয়েছে।






