সৌদি আরবের মক্কায় একদিনে করোনা আ’ক্রা’ন্তের সর্বোচ্চ রেকর্ড
ডেস্ক রিপোর্ট।। গত ২৪ ঘণ্টায় ম’হামারী করোনা ভাইরাসে নতুন করে সৌদি আরবে আরও ২ হাজার ৭৩৬ জন আ’ক্রান্ত হয়েছেন। একদিনে আ’ক্রান্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যা মক্কা-মুকাররমায়। আর সবচেয়ে কম শনাক্ত হয়েছে জাহারান অঞ্চলে।
রোববার (১৭ মে) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আ’ক্রান্ত হয়েছে মক্কা-মুকাররমায় ৫৫৭ জন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজধানী রিয়াদ ও মদিনা-মুনাওয়ারায়। রিয়াদে ৪৮৮ ও মদিনায় ৩৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ ছাড়া বন্দরনগরী জেদ্দায় ৩৫৭ জন, দাম্মামে ২৮৬, আল হুফুফে ১৪৯, আল জুবাইলে ১৪৯, তায়েপে ৮১, আল খোবারে ৫১, ক্বাতিপে ২৪, তাবুকে ১৮ ও জাহারানে ১৫ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে একদিনে মোট আ’ক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৩৬ জন।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় মা’রা গেছে আরও ১০ জন। এ নিয়ে মোট মৃ’ত্যুর সংখ্যা দাঁড়াল ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬ জন। মোট সুস্থের সংখ্যা ২৫ হাজার ৭২২ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ২৮ হাজার ৭১৮ জন। এদের মধ্যে ২০২ জনের অবস্থা আ’শঙ্কাজ’নক।
গত ১৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯২ প্রবাসী বাংলাদেশি করোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছে।






