সৌদি আরবে করোনায় ৮৬ বাংলাদেশির মৃ’ত্যু
প্রবাস ডেস্ক।। করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে সৌদি আরবে মৃ’তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। এরমধ্যে ৮৬ জনই বাংলাদেশি। দেশটিতে মোট আ’ক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ। ভাইরাসটি মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
সৌদিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। সৌদি সরকার করোনার প্রাদুর্ভাব ঠেকাতে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিদিন ১০ হাজার মানুষকে টেস্টের আওতায় এনেছে। কার্ফু চলাকালীন যারা অবৈধ কার্ড ব্যবহার করেছেন তাদের ১০ হাজার থেকে এক লাখ রিয়াল পরিমাণ জরিমানা দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্র’পাগা’ন্ডা ছড়ালেও এক লাখ থেকে ১০ লাখ রিয়াল জরিমানা রাখা হয়েছে।
এদিকে, রোববার (১৭ মে) ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ১৬ জন।
সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আ’ক্রান্তে’র সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু রোববার নতুন আ’ক্রা’ন্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে করোনা নিয়ে প্রাত্যহিক আ’ক্রা’ন্ত ও মৃ’ত্যুর সংখ্যা জানানো হয়।
সরকারি টিভিতে দেয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১০ জন কোভিড-১৯ রোগী মা’রা গেছেন। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা এখন ৩০২ জন।






