322720

পুলিশের সহায়তায় পথেই সন্তান প্রসব

ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাস ম’হামারি শুরুর পর থেকে পুলিশের অনেক মানবিকতার গল্পই গণমাধ্যমে উঠে এসেছে। তেমনি এক মানবিকতার উদাহরণ দেখা গেল ভারতের যোধপুরে। পুলিশের সহায়তায় রাস্তার মধ্যে তাঁবু টাঙিয়ে এক নারীর সন্তান প্রসব করানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলম্বে সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া এ ঘটনাটি ঘটেছে গত ৪ মে ভারতের রাজস্থান রাজ্যের পশ্চিম যোধপুরে।

প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় একটি গাড়ি জোগাড় করে কোনোরকমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গর্ভবতীকে। মাঝ পথে সেই গাড়ি বিকল হয়ে পড়লে ওই গর্ভবতী নারীকে নিয়ে বিপাকে পড়েন পরিবারের লোকজন। তখন সাহায্যের জন্য এগিয়ে আসেন যোধপুরের ডিসিপি প্রীতি চন্দ্র।

প্রসবের পর ওই নারী জানিয়েছেন, ডিসিপি প্রীতি চন্দ্র নিজে পুরো বিষয়টি দায়িত্ব নেন। ওই নারীর জন্য রাস্তায় কাপড়ের ঘের দেয় পুলিশ। সেখানেই এক কন্যাসন্তান প্রসব করেন ওই নারী। পুলিশের এই মানবিক কাজের জন্য শিশুটির নামও প্রীতি রাখা হয়েছে। মা ও শিশু উভয়েই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন সেই নারী।

ad

পাঠকের মতামত