ঝিনাইদহে লিচুর জন্য চাচাকে পি’টিয়ে মে’রে ফেলল ভাতিজা
নিউজ ডেস্ক।। ঝিনাইদহের শৈলকুপায় লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আ’ঘাতে চাচার মৃ’ত্যু হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার হরড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নি’হত নজির জোয়ারদার ওই গ্রামের তছির জোয়ারদারের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শৈলকুপা উপজেলার হড়রা গ্রামে গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে রোববার দুপুরে পরিবারের মধ্যে ঝগড়া লাগে। এ সময় চাচাতো ভাই ছনু জোয়ারদারের ছেলে রজন জোয়ারদার লাঠি দিয়ে চাচা নজির জোয়ারদারের মা’থায় ও ঘাড়ে আ’ঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি বলেন, তাকে উ’দ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মা’রা যায়। তার ম’রদেহ ময়না ত’দন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে।




