রাজধানীর যে ৩১ এলাকায় সং’ক্রমণের হার সবচেয়ে বেশি
নিউজ ডেস্ক।। রাজধানীতে প্রা’ণঘা’তী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সং’ক্রম’ণ বেড়েই চলেছে। এরমধ্যে ৩১টি এলাকায় সং’ক্রম’ণের হার সবচেয়ে বেশি।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ১৫ মে পর্যন্ত ঢাকা মহানগরীর মোট ১৮৩টি এলাকায় করোনায় আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ওই ৩১টি এলাকায় সর্বনিম্ন ৪৮ থেকে সর্বোচ্চ ২২৩ জন আ’ক্রা’ন্ত আছেন।
গত ১৫ দিনের ব্যবধানে ওইসব এলাকায় ৩৪ থেকে ৭৯ শতাংশ পর্যন্ত সং’ক্রম’ণ বেড়েছে। এর বাইরে অন্য এলাকায়ও সং’ক্রম’ণ ধীরে ধীরে বাড়ছে। সেই সঙ্গে গত ১৫ দিনে সং’ক্রমণ পাওয়া গেছে নতুন ১৫টি এলাকায়। রাজধানীর যে ৩১টি এলাকায় সং’ক্রমণ বেশি সেগুলো হলো:
মহাখালী (আ’ক্রান্ত ২২৩ জন), যাত্রাবাড়ী (২২১), রাজারবাগ (২০৪), মুগদা (১৮৯), মোহাম্মদপুর (১৮৯), কাকরাইল (১৭৬), তেজগাঁও (১৩৮), লালবাগ (১১৭), বাবুবাজার (১১৫), উত্তরা (১০৪), মগবাজার (৯৮), ধানমন্ডি (৯৪), মালিবাগ (৯৩), বাড্ডা (৯০), বংশাল (৮২), খিলগাঁও (৮০), শাহবাগ (৭৩), গেন্ডারিয়া (৭৩), চকবাজার (৭০), শ্যামলী (৬৫), ওয়ারী (৬৪), গুলশান (৬৩), বাসাবো (৫৮), রামপুরা (৫৮), আগারগাঁও (৫৭), হাজারীবাগ (৫৭), রমনা (৫০), স্বামীবাগ (৪৯), মিরপুর-১১ (৪৮) ও বনানী (৪৮ জন)।




