মেয়র তাপস প্রথম দিনই চাকরিচ্যুত করলেন দক্ষিণ সিটির দুই শীর্ষ কর্মকর্তাকে
নিউজ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
দায়িত্বগ্রহণের পরে অফিসের প্রথম দিন আজ রোববার দু’র্নীতির বি’রুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দুজনের বি’রুদ্ধে কমিশন বাণিজ্য, দু’র্নীতিসহ নানা অ’ভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’
তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ‘ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আ’ইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।’
এ দুই কর্মকর্তার বি’রুদ্ধে অনেক অ’ভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান। উৎস: দৈনিক আমাদের সময়।




