নিউজিল্যান্ডে আমরা কেউ বাঁ’চতাম না, তাইজুল যদি না থাকতো: তামিম
স্পোর্টস ডেস্ক।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হা’মলার কথা কারও অজানা নয়। ২০১৯ সালের মার্চে ক্রিকেট বিশ্বে ঘটে যেতে পারতো ইতিহাসের সবচেয়ে বড় দু’র্ঘটনা। একসঙ্গে পরপারে চলে যেতে পারতেন বাংলাদেশ ক্রিকেট দলের ৮-১০ জন ক্রিকেটার।
সেদিন ছিল শুক্রবার। ক্রাইস্টচার্চে অনুশীলন শেষে মসজিদে যাওয়ার যাওয়ার কথা ছিল টাইগারদের। যাওয়ার সময় অজ্ঞাত এক নারীর স’তর্কবা’র্তায় হা’মলাস্থল মসজিদে যাওয়ার রাস্তা থেকেই মাঠে ফিরে গিয়েছেন তামিমরা। কিন্তু না; সেদিন তাইজুলের একটু দুষ্টুমির কারণেই মসজিদে যেতে দেরি হয় টাইগারদের, না হয় আরও আগেই যেতেন তারা। একটু পরে যাওয়ার কারণেই মূলত বেঁ’চে যান তারা।
গতকাল এক ফেসবুক লাইভ আড্ডায় তামিম ইকবাল ওই ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘তাইজুল যদি নিউজিল্যান্ডে না থাকতো আর সে যদি দুষ্টুমিটা না করতো, তাহলে আমরা কেউ বেঁ’চে থাকতাম না। একমাত্র লিটন দাস বেঁ’চে থাকতো, ও হোটেলে ছিল। তাইজুলের স্পেশালিটি হলো সে কোনোভাবেই হার মানতে চায় না।’
খেলা শেষে যখন মসজিদের দিকে যাচ্ছিলের তখন মিনিট দুয়েকের হেরফের হয়েছে। এই দুই মিনিটের কারণে অনেক কিছু ঘটে যেতে পারতো। তামিম বলেন, ‘ওই অ্যা’টা’কে আমরা যদি দুই মিনিট আগেও পৌঁছাতাম, আমরাও এই অ্যা’টা’কের মধ্যে পড়ে যেতাম। তাইজুল মুশফিকের সাথে কনটেস্ট করছিল ওয়ান টু ওয়ান ফুটবল। ওখানেই আমাদের তিন চার মিনিট লেট হয়ে গেছে। তুই যদি সেদিন না খেলতি তাইজুল আমরা কেউ বেঁ’চে থাকতাম না।’
গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ এই স’ন্ত্রাসী’র গু’লি’তে পাঁচজন বাংলাদেশিসহ ৫১ জন মুসলমান নি’হ’ত হন। এ ঘটনায় আরও অনেকেই আ’হ’ত হয়েছেন। এ হা’ম’লা থেকে অল্পের জন্য বেঁ’চে যান বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন সদস্য।




