322821

ইফতারিতে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে খু’ন!

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খু’ন করার অ’ভিযো’গ উঠেছে মো. কামাল উদ্দীন নামে এক ব্যক্তির বি’রুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শেলী আকতার (২৭) উপজেলার মনসা গ্রামের আহমদ নবীর মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ইফতারিতে স্ত্রীর কাছে ফ্রিজের ঠান্ডা পানি চান কামাল। ঠান্ডা পানি নেই বলে জানালে রেগে গিয়ে শেলী আকতারের মাথায় ইট দিয়ে আ’ঘাত করেন তিনি। এ সময় শেলী মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গু’রুতর আ’হত অবস্থায় স্থানীয়রা শেলীকে উ’দ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইফতারিতে ফ্রিজের পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে ইট দিয়ে আ’ঘা’ত করেন স্বামী। এতে অতিরিক্ত র’ক্তক্ষ’রণে ওই নারীর মৃ’ত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘লা’শ উ’দ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা’ম’লা দায়েরের প্রস্তুতি চলছে।’

ad

পাঠকের মতামত