322520

শেষ হতে যাচ্ছে তামিমের লাইভ শো

স্পোর্টস ডেস্ক।। করোনাভাইরাসের থাবায় সবার জীবন দুর্বিষহ। লকডাউন থাকায় চার দেয়ালের মাঝেই সময় কাটছে সবার। এমন সময় দেশবাসীকে বিনোদন দিতে এগিয়ে এসেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একের পর এক লাইভ আড্ডায় মেতে উঠছেন সতীর্থদের সঙ্গে। দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটাররা আসছেন তামিমের এই শোতে। মজাদার উপস্থাপনা, নানা হাস্যরসাত্মক ঘটনা স্মৃতিচারণ করে ভক্তদের বিনোদন দিচ্ছেন তিনি।

অল্প কিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে তামিমের এই শো। তবে এই শো বেশিদিন চালানোর পরিকল্পনা নেই তামিমের। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ২৩ মে শনিবার তার শোয়ের সর্বশেষ পর্ব প্রচারিত হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের কাছে সংবাদটি নিশ্চয়ই খুব দুঃখের হবে। আজ তামিমের শোতে আসছেন ভারতের ভয়ংকর ওপেনার রোহিত শর্মা। ২৩ তারিখের আগে আরও ৫টি শো করতে চান তামিম।

এর মাঝে দেশি-বিদেশি সব ক্রিকেট তারকারাই থাকবেন। যেমন আগামীকাল শনিবার একসঙ্গে আসছেন সৌম্য সরকার, লিটন দাস এবং মুমিনুল হক। জাতীয় দলের ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত পাঁচ সিনিয়রও একদিন আড্ডা দিতে পারেন। তামিমের শোতে থাকছে আরও নানা চমক। তবে ২৩ তারিখেই শেষ হতে যাচ্ছে তামিমের জনপ্রিয় এই শো। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত