322560

রূপালী ব্যাংকের ডিজিএম’র করোনায় মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) শহিদুল ইসলাম খান (রিপন) করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় তার মৃ’ত্যু হয়। রাজধানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রূপালী ব্যাংকে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন ডিজিএম শহিদুল ইসলাম রিপন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৮টায় তার মৃ’ত্যু হয়।

স্ত্রী ও ছেলে-মেয়েসহ রাজধানীর বাসাবোতে বসবাস করতেন রিপন। রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি টাংগাইল জেলায়।

রুপালী ব্যাংকে এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

ad

পাঠকের মতামত