322486

কীভাবে রেস্তোরাঁয় করোনা রোগী ভাইরাস ছড়ায় তার ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক।। কোভিন নাইনটিকে কেউ বলছেন অদৃশ্য শ’ত্রু। আবার কেউ আখ্যা দিচ্ছেন সবচেয়ে সং’ক্রমিত ভাইরাস। ভাইরাসটি স্পর্শের মাধ্যমে কীভাবে ছড়ায়? তারই একটি ভিডিও তৈরি করেছে জাপানের একটি গণমাধ্যম। সং’ক্রমণরোধে যাতে গুরুত্বারোপ করা হয়েছে হাত ধোয়ার ওপর।

করোনায় আ’ক্রান্ত ব্যক্তি থেকে রেস্তোরাঁয় কীভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে তারই একটি ভিডিও প্রকাশ করেছে জাপানের একটি গণমাধ্যম। ভাইরাল হওয়া ভিডিওতে একটি রেস্তোরাঁয় ১০ জন ব্যক্তিকে দেখা যায়। যাদের মধ্যে একজনের হাতে ফ্লুরোসেন্ট পেইন্ট দিয়ে করোনা আ’ক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। এরপর বুফের স্বাভাবিক নিয়মে খাবার গ্রহণ করেন তারা।

৩০ মিনিট পর সেখানে ব্ল্যাক লাইট জ্বালাতেই চমকে উঠেন সবাই। দেখা যায়, আ’ক্রান্ত চিহ্নিত ব্যক্তির হাতে থাকা ফ্লুরোসেন্ট বাকিদের হাতে। শুধু হাতে নয়, মুখে এবং খাবার গ্রহণের সময় তাদের ব্যবহার করা প্রতিটি জিনিসপত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই রঙের উপস্থিতি। অর্থাৎ আ’ক্রান্ত ব্যক্তি যেখানে যেখানে স্পর্শ করেছিলেন সেখানে যারাই স্পর্শ করেছেন তাদের মধ্যেও ফ্লুরোসেন্ট ছড়িয়েছে।

এ পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে হাত না ধোয়ার কারণে ভাইরাসের সং’ক্রমণ কতোটা দ্রুত ছড়িয়ে পড়ে। বলছিলেন, হংকং ইউনিভার্সিটির অধ্যাপক জন নিকোলস এবং জাপানের কোবে ইউনিভার্সিটির সং’ক্রমণব্যাধী বিশেষজ্ঞ কেনতারো আইওয়াতা।

ক্লিনিক্যাল প্যাথলজিস্ট অধ্যাপক জন নিকোলস বলেন, মানুষের শরীরের উপরিভাগে ভাইরাসটি কীভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে যায় সেটি দেখানো হয়েছে। কৃত্রিম এ ভিডিওতে রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে হাত পরিচ্ছন্ন রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সং’ক্রমণব্যাধি বিশেষজ্ঞ কেনতারো আইওয়াতা বলেন, পরীক্ষা নিরীক্ষায় স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বর্ণনা করা হয়েছে। বাস্তবে শ্বাস প্রশ্বাস ছাড়াও চোখের মাধ্যমেও করোনা ছড়ায়। সে বিষয়গুলো এখানে স্পষ্ট হয়নি।

স্পর্শের মাধ্যমে সং’ক্রমণরোধে হাত পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ জন্য সাবান, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া, হাত জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার ব্যবহার এবং সং’ক্রমণমুক্ত রাখতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের কথা বলা হয়েছে। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত