আরব আমিরাতে ভিক্ষার অ’পরাধে ২৪২ জন গ্রে’ফতার
ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আ’ইনত অ’পরাধ। তার পরেও দুবাইয়ের রাস্তায় ইতিউতি অনেকই দাঁড়িয়ে পড়েন ভিক্ষের ঝুলি হাতে। সহজে উপার্জনের আশায়। ভিক্ষুকের সারিতে ভিনদেশিরাই।
চলতি রমজানের শুরু থেকেই এ বার ভিক্ষাবৃত্তির বি’রুদ্ধে জোরদার অ’ভিযানে নেমেছে দুবাই পু’লিশ। ভিক্ষে করার অ’পরাধে রমজান শুরু হওয়া থেকে এ পর্যন্ত ২৪২ জনকে গ্রে’ফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুবাই পু’লিশের এক পদস্থ কর্তা এই গ্রে’ফতারির কথা জানান। আ’টকরা বিভিন্ন দেশের নাগরিক। দুবাই পু’লিশের অনুপ্রবেশকারী দফতরের ডিরেক্টর কর্নেল আলি সালেম বৃহস্পতিবার জানান, ২৪২ জনের মধ্যে ১৪৩ জন পুরুষ, ২১ জন মহিলা ভিক্ষুক ছাড়াও ৭৮ জন গ্রে’ফতার হয়েছে ফুটপাথে হকারির অ’ভিযোগে।
কর্নেল জানান, ভিক্ষাবৃত্তি কড়া হাতে দমনে দুবাইয়ের নির্দিষ্ট কয়েকটি জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। রাস্তায় কাউকে ভিক্ষাবৃত্তি করতে দেখলে, ৯০১ ডায়াল করতে বলা হয়েছে। ই-ক্রাইম প্ল্যাটফর্মেও অ’ভিযোগ জানানো যাবে।
দুবাই পু’লিশের অনুপ্রবেশকারী দফতরের ডিরেক্টর মন করেন, ভিক্ষাবৃত্তির সাথে ডাকাতির মতো অন্যান্য অ’পরাধের সম্পর্ক থাকতে পারে। ভিক্ষের সময় শিশুদের সামনে রেখে সহানুভূতি আদায়েরও চেষ্টা হয় বলে তিনি অ’ভিযোগ করেন।
অ’ভিযোগ জানাতে দুবাই পু’লিশ অ্যাপের ‘পু’লিশ আই সার্বিস’ব্যবহার করতে বলেন কর্নেল সালেম। তার কথায়, সত্যিই যদি দুঃস্থ-গরিব লোকজনকে আর্থিক ভাবে সাহায্য করতে চান, স্বীকৃত সংস্থার মাধ্যমে দান করুন। তাতে ঠিক জায়গায় সাহায্য পৌঁছবে। উৎস : গালফ নিউজ






