সালমানের হু’মকি
বিনোদন ডেস্ক।। বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান লকডাউন অমান্য করে পানভেলের ফার্মহাউজ ছেড়ে মুম্বাই’র গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরলেন এমন ‘ভু’য়া’ খবরে আ’ইনি ব্যবস্থার হু’মকি দিয়েছেন সাল্লু ভাই।
‘তেরে নাম খ্যাত’ এই অভিনেতা বিগত দেড় মাস ধরে বাড়ির বাইরে। তাই মা-বাবাকে ভীষণ মিস করছিলেন বলেই চতুর্থ পর্যায়ের লকডাউন ভে’ঙে মুম্বাইতে ফিরে এসেছেন সালমান খান। এমন খবর প্রকাশ হওয়ার পর বেশ চটেছেন তিনি। শুধু সালমান খানের লকডাউন অমান্য করা নয়, তিনি নতুন সিনেমার জন্য কাস্টিংয়ে কাজ শুরু করে দিয়েছেন বলে খবর ছড়ায়। তবে সালমান খান এ খবর ভু’য়া বলে দাবি করছেন।
স্বপক্ষে যুক্তি দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে তারা কোনোরকম ছবির কাস্টিংয়ের কাজই করছেন না। তাই ভু’য়া খবরে যাতে কেউ কান না দেন।
তিনি ইনস্টাগ্রামে লেখেন, গু’জবে কান দেবেন না! সালমান খান ফিল্মস এই মুহূর্তে কোনো ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী নতুন কোনো প্রজেক্ট নিয়েও ভাবছে না। তাই এ ধরনের কোনো ম্যাসেজ বা সংবাদ প্রকাশ হলে তা বিশ্বাস করবেন না।
হুঁ’শিয়ারি দিয়ে সালমান খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, কেউ যদি এসকেএফ সংস্থার নাম নিয়ে অথবা আমার নাম ব্যবহার করে ভু’য়া খবর ছড়ায় থাকে, তাহলে তাদের বি’রুদ্ধে অবিলম্বেই আ’ইনি ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সালমানের বাগানবাড়িতে শুটিং করা মিউজিক ভিডিও সালমান-জ্যাকুলিন অভিনীত ‘তেরে বিনা’ মুক্তি পেয়েছে। গানটি গীতিকার সাবির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। গানে মেকআপ থেকে চুল, সেট সাজানো পুরোটাই করেছেন সালমান ও জ্যাকুলিন। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিও পরিচালনাও করেছেন সালমান।




