সাঈদীর মা’মলার সাক্ষী খলিফা মা’রা গেছেন
নিউজ ডেস্ক।। মানবতাবিরোধী মা’মলায় আমৃ’ত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর বি’রুদ্ধে দায়ের হওয়া মা’মলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল (৫৫) মা’রা গেছেন।
শুক্রবার (১৫ মে) ভোরে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে মা’রা যান তিনি।
বাবুলের স্বজনরা জানান, ৩ দিন পূর্বে হৃদরোগে আ’ক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর আজ ভোরে তার মৃ’ত্যু হয়। সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃ’ত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৌডুবি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় রাজলক্ষী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পুলিশী নিরাপত্তায় রয়েছে পিরোজপুরে সাঈদীর বি’রুদ্ধে মা’মলার সকল সাক্ষী।






