322574

অসম প্রেমের সেই কিশোরী মায়ের হে’ফাজতে, বৃদ্ধ কা’রাগারে এবং কাজী গ্রে’ফতার

নিউজ ডেস্ক।। কুমিল্লার লালমাইয়ে ১৩ বছরের কিশোরীকে ৬৫ বছরের বৃদ্ধের বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে মেয়ের মায়ের দা’য়ের করা অ’পহরণ মা’মলায় বৃদ্ধ রিক্সা চালক শামসুল হক সামুকে জে’ল হাজতে প্রেরণ করেছে আদালত। আর কিশোরীকে তার মায়ের হে’ফাজতে দেওয়া হয়েছে।

এদিকে প্র’তারণার মাধ্যমে অন্যের নাম, সীল, কাবিন ব্যবহার করে বৃদ্ধ রিকশা চালক ও কিশোরীর বিয়ে পড়ানোর অ’ভিযোগে গোলাম সারওয়ার মজুমদার নামের একজন নিকাহ রেজিস্টারকে(কাজী) গ্রে’ফতার করেছে কুমিল্লার লালমাই থা’না পু’লিশ।

শুক্রবার তাকে কুমিল্লা কোতয়ালী থানা এলাকা থেকে আ’টক করা হয়। অ’ভিযুক্ত কাজী লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছেন। তিনি ওই ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক।এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত কাজীকে নিয়ে অ’ভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব।

জানা যায়, জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের এক ব্যক্তি ঢাকায় চাকরি করায় গ্রামে বসবাস করা তার পরিবারের দেখাশুনা করতেন পেরুল দীঘিরপাড়ার রিক্সা চালক সামছুল হক সামু(৬৫)। তার ২য় কন্যা(১৩) স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী। সামছুল হক সামু নিজের রিক্সায় তাকে নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন। কাজের কারণে মাঝে মধ্যে তিনি ওই বাড়িতে রাত্রিযাপনও করেছেন।

কিন্তু গত ১০ মে রবিবার সামছুল হক সামু সবাইকে হতবাক করে তার বয়স থেকে ৫২ বছরের ছোট ঐ ছাত্রীকে ভাগিয়ে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। এই ঘটনা প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে কুমিল্লাসহ সারা দেশে তোলপাড় শুরু হয়। মু’হুর্তেই খবরটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পর দিন উপজেলা ইউএনও এবং থানার ওসি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তার কার্যালয়ে এই অসম দম্পত্তিকে ডেকে মি’মাংসা করার চেষ্টা করে। কিন্তু বৃদ্ধ রিক্সা চালক সামু ও কিশোরী তারা দুই জনেই সংসার করার বিষয়ে অনড় থাকে এবং কিশোরী নিজকে প্রাপ্ত বয়স্ক হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে। যদিও এই জন্ম সনদ ভু’য়া বলেছে স্থানীয়রা।

১৪ মে বিকালে কিশোরীর মা বাদী হয়ে বৃদ্ধ সামছুল হকের নাম উল্লেখ করে অ’জ্ঞাত ২/৩জনের বি’রুদ্ধে নারী ও শিশু নি’র্যাতন দমন আ’ইনে লালমাই থা’নায় একটি অ’ভিযোগ দা’য়ের করেন। অ’ভিযোগের প্রেক্ষিতে উপজেলার পেরুল উত্তরের হরিশ্চর স্কুল সংলগ্ন ভাড়া বাসা থেকে সামছুল হককে আ’টক করা হয়। এসময় পুলিশ তার হে’ফাজত থেকে ওই কিশোরীকেও উ’দ্ধার করেন।

শুক্রবার দুপুরে কুমিল্লার আমলী আ’দালত নং ৯ এর দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামছুর রহমানের আ’দালতে কিশোরীর জবানবন্দী রেকর্ড করা হয়। একই আ’দালত বৃদ্ধ সামছুল হককে কুমিল্লা কেন্দ্রীয় কা’রাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে নিজের নাম ব্যবহার করার বিষয়টি জানতে পেরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কাজী মুজিবুর রহমান উল্লেখিত কাবিননামা তার কার্যালয়ে রেজিস্ট্রি হয়নি মর্মে গত ১৪ মে কুমিল্লা কোতয়ালী থানায় একটি লিখিত অ’ভিযোগ দা’য়ের করেন।

শুক্রবার দুপুরে লালমাই থানা পু’লিশ কোতয়ালী থানা পু’লিশের সহায়তায় লাকসামের আজগরা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্র্রার গোলাম সারওয়ার মজুমদারকে কোতয়ালী থানা এলাকা থেকে গ্রে’ফতার করেন। লাকসামের আজগরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল লতিফ বলেন, মাওলানা গোলাম সারোয়ার মজুমদার আজগরা ইউনিয়নের সরকারি নিকাহ রেজিস্ট্র্রার। এছাড়া তিনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বৃদ্ধ সামছল হককে আ’দালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালত ভিকটিমের জবানবন্দী গ্রহণ করেছেন। প্র’তারণার মাধ্যমে অন্যের নাম, সীল, কাবিন ব্যবহার করে কাবিন সৃষ্টির অ’ভিযোগে গোলাম সারোয়ার মজুমদার নামের একজনকে গ্রে’ফতার করেছি। তাকে নিয়ে অন্যদের গ্রে’ফতারে অ’ভিযান অব্যাহত রয়েছে।

১৫ মে শুক্রবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ৯নং আমলী আ’দালতে এই অসম দম্পত্তিকে হাজির করা হয়্। আ’দালতের বি’চারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমান উভয় পক্ষের শুনানী শুনে বৃদ্ধ রিক্সা চালক শামসুল হক শামুকে কুমিল্লা কেন্দ্রীয় কারাভগারে প্রে’রণ করেন আর কিশোরীকে মা’মলার বাদী তার মায়ের জিম্মায় দিয়ে দেন।

অপর দিকে, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আইয়ুব জানান, কাবিননামায় দেখা যায়, গত ১০ মে কুমিল্লা সিটি কর্পোশেনের ৭নং ওয়ার্ড এর নিকাহ রেজিষ্ট্রার মুজিবুর রহমান সরকারের কার্যালয়ে ৫লক্ষ টাকা মোহরানায় বই নং ৫৪, পৃষ্ঠা নং ২৮ ও ক্রমিক নং ৪৪০-এ তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। কিন্তু আমরা ঘটনা ত’দন্ত করতে গিয়ে জেনেছি, কাজী মজিবুর রহমান সরকার বিবাহ পড়াননি। তার নাম ব্যবহার করে লাকসামের গোলাম সারওয়ার মজুমদার অসততার আশ্রয় নিয়ে বিবাহ পড়িয়েছে। তাকে আ’টক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, কাজি অফিসের ঠিকানা ও সিল মোহর সে ভু’য়া দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত কাজীকে নিয়ে অ’ভিযানে রয়েছে বলে থানার ওসি এই প্রতিবেদককে নিশ্চিত করেন।

কিশোরী সন্তানকে পেয়ে মেয়ে অ’পহরণ মা’মলার বাদী ও বিশোরীর মা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যে, শামু আমাদের সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে আমার অবুঝ এই মেয়েকে স’র্বনাশ করেছে। আমি সরকারের কাছে দাবী করব, সরকার যেন শামুর দৃ’ষ্টান্তমু’লক শা’স্তি দেয় যাতে আরো কোন চরিত্রহীন ও ল’ম্পট আর কোন মেয়ের এমন স’র্বনাশ করতে না পারে।

ad

পাঠকের মতামত