322254

৮৫ বছর বয়সে করোনা জয় করলেন মুনতাসীর মামুনের মা

নিউজ ডেস্ক।। ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খান করোনা জয় করে বাসায় বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র। তিনি ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মায়ের সেবা করতে গিয়ে মুনতাসীর মামুনও করোনায় আ’ক্রান্ত হন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন।

১৮ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জাহানারা খানের করোনা ভাইরাস সং’ক্রমণ ধরা পড়ার পর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই জাহানারা খানকে আইসিইউতে নেয়া হয়। করোনা ভাইরাস সং’ক্রমণের প্রথম পরীক্ষায় ফল পজিটিভ এলেও পরবর্তী দুটি পরীক্ষায় নেগেটিভ আসে। গত ৮ মে তিনি বাসায় ফিরেছেন।

জাহানারা খানের নাতনি জামাই ব্যারিস্টার রাশেদুল হক জানিয়েছেন, জাহানারা খান বার্ধক্যজনিত কিছু সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনায় সং’ক্রমণের সন্দেহ করা হলে হাসপাতালে নেয়া হয়। এখন তিনি নিজে থেকেই চলাফেরা করতে পারছেন।

অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থাও আরো উন্নতি করেছে বলে জানা গেছে। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। মুখে খাবার খেতে পারছেন। করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মামুন গত ৩ মে বিকেলে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ১টার দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৭ মে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। কালেরকণ্ঠ

ad

পাঠকের মতামত