322277

২ হাজার কোটি টাকার তহবিল প্রবাসী, বেকার ও পল্লীবাসীকে ঋণ দিতে

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের ফলে সৃষ্ট দুর্যোগে প্রবাসী, বেকার ও গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা দিতে ২ হাজার কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে টাকা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে এ প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাউকাউস জানান, করোনাভাইরাসের প্রেক্ষাপটে এটি হবে সরকারের ঘোষিত ১৮তম প্রণোদনা প্যাকেজ । এ পর্যন্ত সব মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো, যা দেশের মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

আজ অনুষ্ঠানে ৫০ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্নাতক ও সমমানের ২০১৯ সালের শিক্ষা উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ad

পাঠকের মতামত