322184

ব্রিটেনের করোনায় বৃদ্ধাশ্রমে ২০ হাজার মানুষের মৃ’ত্যু

ডেস্ক রিপোর্ট।। মহামারী করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশ ব্রিটেনে। দেশটির বৃদ্ধাশ্রমগুলোতে করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন অন্তত ২০ হাজার মানুষ। বার্তা-সংস্থা রয়টার্সে এর এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, করোনা ভাইরাসে আট সপ্তাহে ব্রিটেনে মা’রা গেছে ৩৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতেই মা’রা গেছেন ২০ হাজার জন। তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃ’ত্যুর হিসাব নেই।

করোনা আ’ক্রান্ত বহু রোগী যাদের কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মা’রা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

ব্রিটেনে করোনা মহামারিতে মৃ’ত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যে-কোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। উৎস: রয়টার্স।

ad

পাঠকের মতামত