ঝালকাঠিতে নারী পুলিশ সদস্যের আ’ত্মহ’ত্যা
নিউজ ডেস্ক।। ঝালকাঠি পুলিশ লাইনসের এক নারী সদস্য বিষপানে আ’ত্মহ’ত্যা করছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয় বলে সময় নিউজকে নিশ্চিত করেছেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
ওই নারী কনস্টেবলের নাম নাদিয়া আফরিন। তার স্বামী তরিকুল ইসলামও ঝালকাঠি পু’লিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নারী পুলিশ সদস্যের আ’ত্মহ’ত্যার খবর আমিও শুনেছি। পারিবারিক কলহের কারণে এ ঘটনাটা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সমির চক্রবর্তী বলেন, বিষ পানের পর বিকেল ৫টার দিকে প্রথমে ওই নারী পুলিশ সদস্যকে ঝালকাঠি সদর হাসপাতালের আনা হয়।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
ওই নারী বেশি পরিমাণে বি’ষপা’ন করেছিলেন বলেও জানান সদর হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ সমির চক্রবর্তী।






