322192

৬৫ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ছেলের হবু বৌকে!

নিউজ ডেস্ক।। প্রাপ্ত বয়স্ক হলে নিজের ছেলেকে বিয়ে করাবেন এমন কথাই এলাকায় বলতেন। অথচ সবাইকে হতবাক করে দিয়ে ছেলের হবু বধুকে নিজেই বিয়ে করে নিলেন। ১৩ বছরের কিশোরীকে অর্থের প্র’লোভ’ন দেখিয়ে বিয়ে করলেন ৬৫ বছরের এক বৃদ্ধ।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাইয়ের পেরুল দক্ষিণ ইউপিতে। এ নিয়ে স্যোসাল মিডিয়ায় চলছে প্রতিবাদের ঝড়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের ইমান হোসেন ঢাকায় চাকরি করেন কিন্তু গ্রামে তার পরিবারকে দেখাশুনা করতেন পেরুল দীঘিরপাড়ার রিক্সা চালক সামছুল হক। ইমান আলীর ২য় কন্যা মরিয়ম আক্তার (১৩) স্থানীয় পেরুল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী। সামছুল হক নিজের রিক্সায় তাকে নিয়মিত স্কুলে আনা নেওয়া করতেন। কাজের কারণে মাঝে মধ্যে তিনি ওই বাড়িতে রাত্রীযাপন করতেন। এ নিয়ে স্থানীয়রা আ’পত্তি করলে তিনি বলেছেন মরিয়মের প্রাপ্ত বয়স হলে তার ছেলে মনিরের সাথে বিয়ে দিবেন।

কিন্তু গত ১০ মে রোববার সামছুল হক সবাইকে হতবাক করে ১৩ বছরের ছোট মরিয়মকে নিয়ে উ’ধাও হয়ে যান। এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে ১১ মে সোমবার পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমারফত সামছুল হক ও মরিয়মকে ইউপি কার্যালয়ে হাজির করে বিস্তারিত জানতে চান।

ওই সময় সামছুল হক মরিয়মের প্রাথমিক শিক্ষা সনদ, জন্মনিবন্ধন সনদ ও বিয়ের কাবিননামা উপস্থাপন করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ ও জন্মনিবন্ধনে মরিয়মের জন্মতারিখ উল্লেখ রয়েছে ০২/০২/২০০২ইং। ২০০৮ সালে জন্মনিবন্ধনের সময় পরিবারের পক্ষে মরিয়মের বয়স বাড়িয়ে নেওয়ার অ’ভিযোগ রয়েছে সামছুল হকের বি’রুদ্ধে।

কাবিননামায় দেখা যায়, গত ১০ মে কুমিল্লা সিটি কর্পোশেনের ৭নং ওয়ার্ড এর নিকাহ রেজিষ্ট্রার মুজিবুর রহমানের কার্যালয়ে ৫লক্ষ টাকা মোহরানায় বিবাহ করেন। যাহার বালাম নং ৫৪, পৃষ্ঠা নং ২৮ এ তাদের বিয়ে রেজিষ্ট্রি হয়। কাবিনামায় সামছুল হকের জন্মতারিখ ০৩/০১/১৯৫৫ইং উল্লেখ রয়েছে।

এদিকে সামছুল হকের পক্ষে এলাকার কয়েকজন প্রভাবশালী অবস্থান নেওয়ায় তার প্রথম স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও মরিয়মের পরিবারের সদস্যরা মুখ খুলছে না।

পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, জন্মসনদে বয়স বাড়িয়ে ও প্র’লোভন দেখিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধা ১৩ বছরের কিশোরীকে পালিয়ে বিয়ে করেছেন। এটা শিশু নি’র্যাত’নের অ’পরাধ। মেয়েটির জীবন রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে আমি দু’জনকে আমার অফিসে ডাকি। বর ৬৫ বছরের বৃদ্ধা। কনের ১৮ বছর হয়নি। তবে তাদের উপস্থাপিত জন্মনিবন্ধন ও শিক্ষা সনদ অনুযায়ী কনে প্রাপ্ত বয়ষ্ক। কনেকে বারবার অনুরোধ করলেও সে পরিবারের কাছে ফিরে যেতে রাজি হয়নি।

ad

পাঠকের মতামত