322244

বিল গেটস ফের ড. সমীর কুমার সাহা ও তার মেয়ে ড. সেজুঁতি সাহার প্রশংসা করলেন

নিউজ ডেস্ক।। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস ফের নিজের ব্লগে (গেটস নোটস ডটকম) এ বলেন, দু’জনে আবারও প্রমাণ করলেন তারা সেরা। গত মঙ্গলবার কাউন্টার পাঞ্চ অনলাইন এ তথ্য প্রকাশ করে। গতকাল বুধবার এ নিয়ে বিশেষ রিপোর্ট করে টেকডটনেট।

বিল গেটস লিখেন, করোনাভাইরাস তার চরিত্র (জিনোম) পাল্টায়, এ নিয়ে বিশ্বের উন্নত দেশের বিজ্ঞানীরা যেসময় উন্নত ল্যাবে গবেষণামগ্ন; তখন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সমীর ও সেজুঁতির নেতৃত্বে একদল বিজ্ঞানী জিনোম সিকোয়েন্সের রহস্য উদঘাটন করে জার্মানীর গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএইড) কাছে তথ্য জমা দিয়েছেন। আমি সবসময় উনাদের পাশে আছি। তারা সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

বিল গেটস চলতি বছরের জানুয়ারি মাসেও হেলথ রিসার্চ ফাউন্ডেশন এবং ড. সমীর ও সেজুঁতির প্রশংসা করেছিলেন। ‘গেটস নোটস ডটকম’-এ তিনি লিখেছিলেন, ‘ড. সমীর চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের টিকাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিশুদের বড় দুই ঘাতক মেনিনজাইটিস ও নিউমোনিয়ার টিকা ব্যবহারে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহায়তা করছেন তিনি। যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলোতে এসব টিকা সহজলভ্য। এ টিকা পেয়ে আমরাও উপকৃত হয়েছি। স্বল্পোন্নত দেশ ও সম্পদশালী দেশগুলোর মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান কমাতে তারা বর্তমানে কাজ করছেন।’

ad

পাঠকের মতামত