সাড়ে ১১ কোটি ভারতীয় এক মাসেই বেকার
ডেস্ক রিপোর্ট।। করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভারতের চাকরির বাজারেও। সম্প্রতি মোদি সরকার আর্জি জানিয়েছিল, ‘কাউকে চাকরি থেকে তাড়াবেন না।’ কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বাড়ছে বেকারত্বের হার।
ভারতে মোট ১১ কোটি ৪০ লাখ চাকরি লকডাউনের বাজারে অবলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)।
সিএমআইই জানায়, সবচেয়ে ক্ষ’’তিগ্রস্ত হয়েছেন ছোটো ব্যবসায়ী ও দিনমজুররা। মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩ মে-র পর এক সপ্তাহে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৭.১ শতাংশ, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি।
ভারতে শিল্পোৎপাদন কমেছে ১৬.৭ শতাংশ। ম্যানুফ্যাকচারিংয়ে উৎপাদন কমেছে ২০.৬ শতাংশ, বিদ্যুৎ উৎপাদন কমেছে ৬.৮ শতাংশ। ২৬ এপ্রিলের সপ্তাহে বেকারত্ব ছিল ২১.১ শতাংশ, তার আগের সপ্তাহে ২৬.২ শতাংশ। – হিন্দুস্তান টাইমস






