322054

করোনায় আ’ক্রান্ত আশরাফুলের বন্ধু

স্পোর্টস ডেস্ক।। সাবেক ক্রিকেটার ও মোহাম্মদ আশরাফুলের ঘনিষ্ট বন্ধু আশিকুর রহমান (৩৬) করোনাভাইরাসে আ’ক্রান্ত। গতকাল মঙ্গলবার দুপুরে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন আশিক নিজেই। গণমাধ্যমে তিনি জানান, ছয়দিন জ্বর ছিল তার। ঠিক হয়ে গেলেও কাশি রয়ে গেছে। বুকে চাপ অনুভব করছেন তিনি।

আশিক বলেন, ‘এলাকায় ত্রাণ বিতরণে যুক্ত হয়েছিলাম। সেখান থেকেই হয়েছে কিনা, বুঝতে পারছি না! খুদে ক্রিকেটারদের জন্য আমার আরও অনেক কাজ বাকি। আরেকটু বাঁ’চতে চাই।’

একটা সময় বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন আশিক। বাংলাদেশ নারী দল ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কিছু দিন কাজ করেছেন ১৫টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা এই ক্রিকেটার।

ad

পাঠকের মতামত