322012

সাঈদীপুত্রের সঙ্গে বৈঠক করা সেই রকি বড়ুয়া গ্রে’ফতার

নিউজ ডেস্ক।। যু’দ্ধাপরাধ ও মা’নবতাবি’রোধী অ’পরাধে যা’বজ্জী’বন সা’জাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্রের সঙ্গে বৈঠকের অ’ভিযোগ উঠা সেই যুবককে গ্রে’ফতার করেছে র‌্যাব। মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রে’ফতার করা হয়।

এসময় বাসায় তল্লাশি চালিয়ে একটি পি’স্তল ও প্রচুর বিদেশি ম’দ উ’দ্ধার করা হয়েছে। এক নারীসহ তার আরও চার স’হযোগীকে গ্রে’ফতার করা হয়েছে। রকি বড়ুয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামের বড়ুয়াপাড়ার বাসিন্দা।

র‌্যাবের মেজর মুশফিকুর রহমান জানান, গো’পন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে অ’স্ত্র ও বিদেশি ম’দসহ রকি বড়ুয়াকে গ্রে’ফতার করা হয়েছে। বাসা থেকে তার চার সহযোগীসহ এক নারীকে গ্রে’ফতার করা হয়েছে। ওই নারী মূলত তার রক্ষিতা। দেশ বিদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার প্রচুর ছবি পাওয়া গেছে।

এসব ছবি দেখিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণার অ’ভিযোগ রয়েছে তার বি’রুদ্ধে। র‌্যাবের অ’ভিযান টের পেয়ে তিনতলা থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে রকি বড়ুয়া। পায়ে আ’ঘাত পাওয়ায় তাকে পাহারায় রেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১ এপ্রিল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী ও আরেক জামায়াত নেতা তারেক মনোয়ার তার বাড়িতে আসেন। সেখানে বৈঠক করেন তারা।

তার সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতাদের সঙ্গে সখ্যতা রয়েছে দাবি করে তাদের মাধ্যমে সাঈদীর মুক্তির ব্যবস্থা করতে এই বৈঠক বলে এলাকার লোকজনের কাছে প্রচার করেন তিনি। সম্প্রতি ওই বৈঠকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক করিয়ে দেওয়ার নামে প্র’তারণার অ’ভিযোগ রয়েছে তার বি’রুদ্ধে। উৎস: সমকাল।

ad

পাঠকের মতামত