321979

ফকির সেজে গুপ্তধনের লোভ দেখিয়ে  স্কুলছাত্রী অ’পহরণ

নিউজ ডেস্ক।। পটুয়াখালী শহরের হেতালিয়া বাধ ঘাট থেকে অ’পহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অ’পহরণের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন কাটাখালী গ্রাম থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-৮ এর সদস্যরা।

এ সময় মোহাম্মদ মনির মীর (২৭) নামে এক ‘ভণ্ড ফকির’কে গ্রে’প্তার করা হয়। ওই ব্যক্তি রুপধন কাটাখালী গ্রামের আব্দুল খালেক মীরের পুত্র।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ রইছ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আ’সামি মোহাম্মদ মনির মীর নিজেকে পটুয়াখালী শহরের হেতালীয়া বাধঘাট এলাকায় একটি খানকাহ শরীফের ফকির পরিচয় দিয়ে আ’নুমানিক ৩/৪ মাস আগে আস্তানা গড়ে তুলে। এ সময় খানকাহ শরীফের পাশেই ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেন। এ ছাড়া খানকাহ শরীফের পার্শ্ববর্তী বিভিন্ন বাড়িতে গুপ্তধন উ’দ্ধার করেত সক্ষম বলে গু’জব ছড়ায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর পরিবারকেও গু’প্তধন উ’দ্ধারের প্র’লোভন দেখিয়ে কৌশলে ১৪ বছর বয়সী মেয়েকে অ’পহরণ করে ৯ মে মোহাম্মদ মনির মীর পালিয়ে বরগুনার পাথরঘাটার রুপধন কাটাখালী নিজ গ্রামে যায়। এদিকে অ’পহৃত ভুক্তভোগীর পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ওই স্কুলছাত্রীর মা গতকাল পটুয়াখালী থানায় একটি সাধরাণ ডায়েরি (জিডি) করেন। এ ছাড়া অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে র‌্যাবের সহাযোগিতা কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব গো’পন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে আজ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপ’হরণকারী মোহাম্মদ মনির মীর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও হাতেনাতে গ্রে’প্তার করা হয়।

উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ও গ্রে’প্তারকৃত আ’সামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে পটুয়াখালী থানায় একটি অ’পহরণ মাম’লা দায়ের করেছেন।

ad

পাঠকের মতামত