করোনা পরীক্ষাই করা হয়নি, পজিটিভ হলাম কী করে: ডা. কনক কান্তি বড়ুয়া
নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রা’ন্ত হওয়ার বিষয়ে ছড়ানো খবর নাকচ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য বলেছেন, এমন ভু’য়া একটি খবর কীভাবে গণমাধ্যমে এলো আমি আসলে কিছুই জানি না। আমি খুব অভাক হয়েছি, আমি হতভ’ম্ব।
সোমবার (১১ মে) রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আমার তো করোনাভাইরাসের নমুনাই পরীক্ষা করা হয়নি। পজিটিভ হলাম কী করে?
এর আগে পরিবারের সদস্যদের বরাদ দিয়ে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।






