জাভেদ ওমর করোনা নয় ডেঙ্গুতে আ’ক্রান্ত
খেলাধূলা ডেস্ক।। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন জাভেদ ওমর বেলিম। এমন সংবাদ প্রকাশ হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে।
রবিবার (১০ মে) রাতে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের লাইভ থেকে এ তথ্য জানা যায়। তামিমের লাইভে অতিথি হিসেবে এসেছিলেন নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার ও খালেদ মাহমুদ সুজন। সেখানেই আলাপ চলাকালে হাবিবুল বাশার জানান জাভেদ ওমর করোনা পজিটিভ হয়েছেন।
পরবর্তিতে জানা যায় তামিম ইকবালের ফেসবুক লাইভে হাবিবুল বাশার সুমন জাভেদ ওমর বেলিম কে নিয়ে যে মন্তব্য করেছেন, যে তিনি করোনায় আ’ক্রান্ত, তথ্যটি ভুল। করোনায় নয়, তিনি ডেঙ্গুতে আ’ক্রান্ত। জাভেদ ওমর বলেন, ‘আমি করোনা আ’ক্রান্ত নই। এই খবরটি ভুল, আমার আসলে ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে সেটাই হাবিবুল বাশার ভেবেছে যে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।’






