করোনায় গত ২৪ ঘণ্টায় মৃ’ত ১১ জনের বিষয়ে যা জানানো হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে ১১ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৩৯ জনের মৃ’ত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১১ জন মৃ’তের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন নারী।
বয়স ভিত্তিতে মৃতের সংখ্যা হলো ২০ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৪ জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন। ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে ৮ চট্টগ্রাম বিভাগে ২, রংপুর বিভাগে ১।
আজ সোমবার (১১ মে) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় জন সর্বোচ্চ ১০৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মা’রা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মোট মৃ’ত্যুর সংখ্যা ২৩৯ ।
দেশে মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২০৮ টি। ৩৭ টি ল্যাবে এই পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৬৭ টি।




