এবার তামিমের অতিথি ছিলেন রুবেল-তাসকিন (লাইভটি দেখুন)
ডেস্ক রিপোর্ট : ক্রিকেটবিহীন সময়ে ক্রিকেটপ্রেমীদের ঘরবন্দি সময় কাটছে অত্যন্ত বিরক্তিকরভাবে। এই অলস-বিরক্তিকর সময়ে ক্রিকেটপ্রেমীদের একমাত্র অবলম্বন বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের লাইভ সেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সহজ-খোলামেলা আড্ডা দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক, শুভাকাঙ্ক্ষীদের মাঝে। আর বাংলাদেশ ক্রিকেটে এই রীতির প্রচলন করেছেন তামিম ইকবাল।
সব ফরম্যাটে দেশের সফলতম এ বাহাতি ওপেনার এখন সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও সঞ্চালনে দেখাচ্ছেন ক্যারিশমা। সাবলীল উপস্থাপনা, হাস্যরস, বিষয়বস্তু নির্ধারণ আর রসিকতার মিশেলে চমৎকার উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিম। মাশরাফি বিন মর্তুজা আর মুশফিকুর রহীমের সাথে তার ফেসবুক লাইভ দারুণ সাড়া জাগিয়েছে। এছাড়া মাহামুদউল্লাহ রিয়াদকেও অতিথি হিসেবে এনেছেন লাইভে।
শুক্রবার রাতে তামিম ফেসবুক লাইভে এসেছেন আবার। শুক্রবার রাতে তার সঙ্গে ছিলেন দুই স্পিডস্টার রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ। রাত সাড়ে ১০টায় শুরু হয়েছিল তামিম ইকবালের সঞ্চালনায় দেশের দুই দ্রুত গতির বোলারের লাইভ শো। দর্শকরা মুখিয়ে আছেন রুবেল ও তাসকিনের খেলোয়াড়ী জীবন আর মাঠের বাইরের নানা গল্প কাহিনী শুনতে।
https://www.facebook.com/TamimOfficial/videos/550431702337686




