321192

করোনায় দেশে একদিনে রেকর্ড মৃ’ত্যু

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৯৯ জনের প্রা’ণ কেড়ে নিলো ভাইরাসটি।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে করোনাভাইরাসে আ’ক্রান্ত’দের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃ’ত্যু হয়েছে। এদের ছয়জন রাজধানীর বাসিন্দা, তিনজন ঢাকা বিভাগের এবং চারজন চট্টগ্রাম বিভাগের। আটজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ষাটোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব দুজন এবং ১১ থেকে ২০ বছর একজন। ১১ থেকে ২০ বছর বয়সী তরুণ ক্যান্সার আ’ক্রান্ত ছিলেন।

এর আগে, দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আ”ক্রান্তের সংখ্যা হয়েছে ১২ হাজার ৪২৫। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

তিনি তখন বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃ’ত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

বৃহস্পতিবার বিগত ২৪ ঘণ্টায় মৃ”’ত্যু যে সংখ্যা জানানো হলো, এটি দেশে করোনা শনাক্ত হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রা’ণহানি। এর আগে ১৭ এপ্রিলের বুলেটিনে জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় ১৫ জনের প্রা’ণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

ad

পাঠকের মতামত