করোনায় নতুন আ’ক্রা’ন্ত ৭০৬, সুস্থ আরও ১৩০
নিউজ ডেস্ক।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের টেস্ট কমেছে। সেইসঙ্গে কমেছে কোভিড-১৯ রোগে আ’ক্রা’ন্তের সংখ্যাও। নতুন করে শ’নাক্ত হয়েছে ৭০৬ জন এবং সুস্থ হয়েছে ১৩০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৩৮২টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৮৬৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৭০৬ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছে ১৩০ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯১০ জন।’
এর আগে বুধবার করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছিল ৭৯০ জন, মৃ’ত্যু হয় ৩ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৭৮৬ জন, মা’রা যায় ১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রম’ণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সং’ক্রম’ণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে।






